৪ মে ২০২৬ - ২৩:৫২
আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার পর এই প্রথম সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে তেহরান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার চেষ্টা চালায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 



বিবৃতিতে আরও বলা হয়, বেশ কিছু ড্রোনও আকাশে প্রতিহত করা হয়েছে। তবে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। ড্রোনের আঘাতে ফুজাইরাহ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফুজাইরাহ মিডিয়া অফিস জানায়, ইরান থেকে আসা একটি ড্রোন ওই স্থাপনায় আঘাত হানলে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রেক্ষাপটে এই হামলাকে সরাসরি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। আকস্মিক এই আক্রমণের ঘটনায় দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Tags

Your Comment

You are replying to: .
captcha